ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে।

আমিনুল হক আজ জানিয়ে দিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা সরকারের নেই। তবে বাফুফে যদি কোনো বেসরকারি স্পনসর এনে ম্যাচ আয়োজন করতে পারে, তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে।

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজনে বাফুফের প্রায় ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (তখনকার ডলারের হিসাবে প্রায় ২৬-২৭ কোটি টাকা) খরচ হয়েছিল। সে সময় মূলত করপোরেট স্পনসরশিপ, ব্যাংকঋণ ও চড়া দামে টিকিট বিক্রি করে ব্যয় মেটাতে হয়েছিল।

এবার অবশ্য সরকারের সহায়তার নেওয়ার কথা সোমবার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন। কিন্তু মন্ত্রীর কথায় স্পষ্ট, সরকারি আর্থিক সহায়তা তারা পাবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *