Category: Cricket

  • চাঁদে আর্জেন্টাইন ক্লাবের পতাকা নিয়ে গিয়েছিলেন আর্মস্ট্রং, যে ঘটনা অনেকেরই অজানা

    চাঁদে আর্জেন্টাইন ক্লাবের পতাকা নিয়ে গিয়েছিলেন আর্মস্ট্রং, যে ঘটনা অনেকেরই অজানা

    পৃথিবীর সহজতম প্রশ্নগুলোর একটি—চাঁদে প্রথম পা রেখেছেন কে?

    ১৯৬৯ সালের জুলাইয়ের সেই চন্দ্রাভিযানের সময় নীল আর্মস্ট্রং সঙ্গে করে কী নিয়ে গিয়েছিলেন—এই প্রশ্নের উত্তর অবশ্য সবার জন্য সহজ নয়। রাইট ব্রাদার্সের ফ্লাইয়ারের টুকরা, স্কাউট ব্যাজ, যুক্তরাষ্ট্রের পতাকা, মেয়ের ব্রেসলেটসহ এ ধরনের টুকিটাকি জিনিসের কথাই শোনা যায় ঘুরেফিরে।

    তবে কম প্রচলিত কিন্তু চমকপ্রদ একটি তথ্য হচ্ছে, আর্মস্ট্রং ২০ জুলাই চাঁদে অভিযানের সময় একটি আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকাও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই ক্লাবটি আর্মস্ট্রংয়ের মৃত্যুদিবসে ম্যাচ থাকলে তাঁর স্মরণে এক মিনিটের নীরবতাও পালন করে থাকে।

    তাঁর কাছে পতাকা পৌঁছে দেওয়ার সূত্রপাত হয়েছিল যাঁর মাধ্যমে, সেই হেক্টর রদ্রিগেজই শুনিয়েছেন সেই গল্প। পরবর্তী সময়ে আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম দ্য ন্যাশিওনালের সঙ্গে সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সে সময়ের কোষাধ্যক্ষ লিসনোভস্কিও।

  • নাইট ক্লাব–কাণ্ড’ই এখন ইংল্যান্ড দলের চেনা শিরোনাম

    নাইট ক্লাব–কাণ্ড’ই এখন ইংল্যান্ড দলের চেনা শিরোনাম

    ফুটেজটা স্পষ্ট নয় খুব একটা। একটু ঝাপসা, কাঁপা কাঁপা। তবু দৃশ্যটা বুঝতে অসুবিধা হয় না।

    হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন ব্রাইডন কার্স। ইংলিশ পেসার। পেছনে অস্পষ্ট হয়ে দেখা যাচ্ছে বেন স্টোকসকে, সদ্য সাবেক ইংল্যান্ড অধিনায়ক। গত শনিবার রাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে ডারহামের হয়ে জয় উদ্‌যাপন করতে নাইট ক্লাবে গিয়েছিলেন তাঁরা। সেখানে কিছু একটা ঝামেলার পর পুলিশ আটক করে কার্সকে। হেডিংলিতে প্রথম টেস্টে সুযোগ না পাওয়ায় তিনি ওই ম্যাচেই খেলেছিলেন।

    এর পরের দিন ইংলিশ মিডিয়ায় আবার খবরের শিরোনামে ‘নাইট ক্লাব–কাণ্ড’। ৯ মাসে তৃতীয়বার যখন একটা দলকে নিয়ে এমন শিরোনাম হয়, সেটা যে ভালো লক্ষণ নয়, বুঝতে কোনো কিছুর বিশেষজ্ঞ হতে হয় না।